,

কারখানা ভেঙে পড়ল পোশাকশ্রমিকদের ঘরে, নিহত ১

gajipurনিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কোনাবাড়ীতে আজ শনিবার বিকেলে একটি কারখানার পরিত্যক্ত ভবন ভাঙার সময় অংশবিশেষ পাশের একটি দোতলা টিনশেড বাড়িতে পড়ে। এতে চাপা পড়ে ওই টিনশেডের বাড়ির বাসিন্দা এক পোশাককর্মী নিহত ও ছয়জন আহত হয়েছে। নিহত পোশাককর্মীর নাম আবদুল হান্নান (২৮)। তিনি কোনাবাড়ী এলাকার ইদ্রিস আলীর ছেলে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল ও স্থানীয় লোকজন জানান, কোনাবাড়ীর পল্লী বিদ্যুৎ রোড এলাকার কাদের সিনথেটিক টেক্সটাইল লিমিটেড কারখানার পাঁচতলা উচ্চতার একটি পরিত্যক্ত ভবন ভেঙে সরিয়ে নেওয়ার কাজ কিছুদিন ধরে চলছিল। কাজ চলাকালে আজ বিকেল ৫টার দিকে ওই ভবনের চারতলা থেকে ভিমের একটি অংশ হঠাৎ ভেঙে পাশের দোতলা একটি টিনশেডের ওপর ছিটকে পড়ে। এতে কাঠের পাটাতনের ওপর নির্মিত ওই টিনশেডের তিনটি কক্ষ ও কক্ষে থাকা পোশাক কারখানার চার শ্রমিক বিমের নিচে চাপা পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হান্নানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর চাপাপড়া টিনশেড ঘরের দোতলা থেকে একজন এবং নিচতলা থেকে এক নারীসহ মোট ছয়জনকে উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, স্থানীয় তাজুল ইসলামের ওই টিনশেডটিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থাকতেন। ঘটনার সময় অন্যরা কর্মস্থলে থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে। ঘটনার পর থেকে ভবন ভাঙার দায়িত্বে থাকা ঠিকাদার পলাতক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা