,

চলন্ত উড়োজাহাজে বিমানবালার সঙ্গে যা করলেন পাইলট!

201_110397নিউজ ডেস্ক : উড়োজাহাজের ককপিটে বিমানবালাকে নিয়ে দরজা বন্ধ করায় চাকরি গেল ভারতের এয়ারলাইন্স স্পাইসজেটের এক পাইলটের। গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটে এ ঘটনার পর সম্প্রতি চাকরি গেছে সে পাইলটের।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কো-পাইলটকে বাইরে পাঠিয়ে বেশ কিছুক্ষণ ককপিটে ওই বিমানবালার সঙ্গে একাই থাকেন চালক। পাইলটের সিটেও নিয়মবর্হিভূ ভাবে ওই নারীকে বসান তিনি।

খবরে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে ব্যাঙ্কক-গামী বিমানে এই ঘটনা ঘটে। সেদিন রাতে ফিরতি বিমানেও তিনি একই কাণ্ড করেন বলে অভিযোগ। বিমানের নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়তে হয়েছে অভিযুক্ত পাইলটকে। এছাড়াও কর্মস্থানে সহকর্মীর শ্লীলতাহানির দায়ও আনা হয়েছে তার ওপর। সেদিন বিমানের প্রধান বিমানবালার উদ্দেশ্যে আপত্তিজনক ভাষা ব্যবহার করেছিলেন ওই বিমান চালক। পরে ওই নারী এয়ারলাইন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানান। তার অভিযোগের বিভাগীয় তদন্ত করতে গিয়েই বিমানের সুরক্ষাবিধি ভঙ্গের বিষয়টি সামনে আসে। এই ঘটনা কানে যেতেই দোষী পাইলটকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন স্পাইসজেট চেয়ারম্যান অজয় সিং।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা