বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ইমদাদুল হক মিলন : প্রতিদিন আমার সোনার বাংলা গাইতে হবে

13043530_1008487879222188_6005951928609174374_nনিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় সাহিত্যিক, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা শুধু একটি দেশই পাইনি। মুক্তিযুদ্ধ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমাদের দেশে ওই সময়ের মতো ঐক্য আর কখনো গড়ে উঠেনি। মুক্তিযুদ্ধের এ চেতনাকে ধরে রাখতে হলে প্রতিদিন আমাদেরকে একবার করে হলেও গাইতে হবে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। তাহলে আমাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা আরো দৃঢ় হবে’।

গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঠক সমাবেশ ও মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমরা হতাশ নই। আমরা স্বপ্ন দেখি। বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মানুষের অবদান যখন বিশ্বের সবার মুখে মুখে রটিয়ে পড়ে তখন আমরা গর্ববোধ করি’।
পাঠক সমাবেশ ও মত বিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নাগরিক অধিকার ও উন্নয়ন কমিটির সভাপতি এস. এম শাহজাদা খাদেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাশেম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ড. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া, মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মো. জালাল উদ্দিন, শাখাওয়াত হোসেন পাখি, মো. হাসিবুল হাসান, দীপক ঘোষ, কাজী কেফায়েত উল্লাহ, মো. মনির খান, মো, রাকিবুল ইসলাম, মো. মনির হোসেন প্রমুখ। আখাউড়া পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় বক্তরা আখাউড়ার সংবাদ কালের কণ্ঠে বেশি বেশি প্রকাশ হয় বলে সম্পাদকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
ইমদাদুল হক মিলন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে আখাউড়ায় বেশ কিছু সময় কাটান। দুপুর সোয়া বারটার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পর তিনি সীমান্তবর্তী ধলেশ্বর গ্রামের রাবেয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। ইমদাদুল হক মিলন আখাউড়া পৌরসভার পাঠাগারের জন্য নিজের লেখা দু’শ ও রাবেয়া স্মৃতি পাঠাগারের একশ’ বই উপহার দেওয়ার ঘোষণা দেন।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান