বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় গৃহবধূ গণধর্ষণের শিকার ॥ ৮ জনকে আসামী করে থানায় মামলা

download (75)নিজস্ব প্রতিবেদক : কসবায় এক অসহায় গৃহবধু (২২) কে রাতভর আটকে রেখে পালাক্রমে জোর পূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে গত শুক্রবার (২২ এপ্রিল) রাতে কসবা থানায় একটি গণধর্ষনের অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ধর্ষকগন হলেন; কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল গ্রামের মৃত নুর”ল হকের ছেলে আবু মিয়া (২০), হোসেন মিয়ার ছেলে ইউসুব মিয়া (২১), নিজাম মিয়ার ছেলে হাকিম মিয়া (২০), ফায়েজ মিয়ার ছেলে রফিক মিয়া (২৪), মৃত ইসমাইল মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (২৭), মৃত জজ মিয়ার ছেলে শাজাহান মিয়া (৩০) ও মৃত রেজেক মিয়ার ছেলে মস্তুু মিয়া (২৮)।
মামলার এজাহার ও স্থানীয় সুত্রে জানা গেছে; কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গল গ্রামের নিরীহ আব্দুল মন্নাফের কন্যা মৌসুমী আক্তার (২২) এর সাথে ঢাকা কামরাঙ্গাচর এলাকার আনোয়ার হোসেনের পুত্র রাসেল মিয়ার (২৫) এর সাথে গত বছরের জানুয়ারি মাসে বিয়ে হলেও পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে সর্ম্পক না থাকায় বাবার বাড়িতেই ধর্ষিতা অবস্থান করছেন। গত ৫ এপ্রিল সন্ধ্যায় তাদের পার্শ্ববর্তী বাড়ির মাজু মিয়ার স্ত্রী লুৎফা বেগম তাকে ডেকে নেয়। এ সময় তাঁর ঘরেই অবস্থান করছিল ওই সাত ধর্ষক। পরে তারা মেয়েটিকে জোরপূর্বক তাদের বাড়ির পার্শ¦বর্তী পুকুর পাড়ে নিয়ে সেখানে তাকে রাতভর পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। বাঁধা দিতে চাইলে তাকে শারীরিক ভাবেও মারধর করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তারা তাকে ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে মেয়েটির মা-বাবা তাকে ওই পুকুরপাড়ে অজ্ঞান অবস্থায় খুজে পেয়ে বাড়িতে নিয়ে আসে। পরে তার জ্ঞান ফিরে এলে মাকে এ ঘটনা জানায়। এ ঘটনায় মামলা করতে চাইলে ওই ধর্ষকগন ও তাদের পরিবারের লোকজন ভয় ভীতিসহ মেরে ফেলার হুমকি দেয় এবং প্রতিনিয়ত তাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বিষয়টি গাববাড়ির জুরুল হক মেম্বারকে অবহিত করলে ধর্ষণের শিকার মৌসুমীদের বাড়িতে কালা মিয়ার সর্দারের সভাপতিত্বে এক শালিস সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্তদের ১ লাখ টাকা জরিমানা করা হলেও পরবর্তীতে রায় কার্যকর হয়নি।
পরে নিরুপায় হয়ে ধর্ষণের শিকার অসহায় গৃহবধু নানার বাড়ির উপজেলার গোপীনাথপুর গ্রামে শাহজাহান মামার নেতৃত্বে গত শুক্রবার (২২ এপ্রিল) রাতে কসবা থানায় একটি গণধর্ষনের অভিযোগ এনে ওই সাত ধর্ষক ও সহযোগী লুৎফা বেগমকে আসামী করে কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গণধর্ষনের শিকার হওয়া ওই নারী গতকাল শনিবার (২৩ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের বলেন; একজন গরীব ও অসহায় বাবার মেয়ে আমি। দেড় বছর আগে আমার বিয়ে হলেও স্বামীর বাড়ির সাথে কোন যোগাযোগ নেই। বাবার বাড়িতেই অবস্থান করছি। রাতের অন্ধকারে ওই সাতব্যাক্তি জোরপূর্বক আমাকে ধর্ষণ করেছে। মামলা করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়এবং প্রতিদিনই বাড়িতে ইটপাটকেল ছুড়ে মারে। পরে বাধ্য হয়ে তাঁর নানার বাড়ির লোকজনদের সহযোগীতায় থানায় অভিযোগ দায়ের করেছি ।
অভিযুক্ত ধর্ষকদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । তবে অভিযুক্ত ইব্রাহিম মিয়ার বড় ভাই মাঞ্জু মিয়া মুঠোফোনে বলেন; মেয়েটি ধর্ষণের শিকার।
কসবা থানার উপপরিদর্শক (এস.আই) মো. বেলাল হোসেন গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বলেন; গণধর্ষণের শিকার মৌসুমী আক্তার বাদী হয়ে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে দোষি ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।