,

মুস্তাফিজের অসাধারণ বোলিং : হায়দারাবাদের লক্ষ্য ১৪৪ রান

Sunrisers-Hyderabad-v-Kings20160423161154স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত বোলিং করলো সানরাইজার্স হায়দারাবাদ। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী কিংস ইলেভেন পাঞ্জাবকে টস জিতে ব্যাট করতে পাছিয়েছিল সানরাইজার্স। এরপর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে প্রীতি জিনতার দলকে বেধে রাখলো মাত্র ১৪৩ রানে। এবারের আইপিএলে তৃতীয় জয় পেতে হলে সানরাইজার্স হায়দারাবাদকে করতে হবে ১৪৪ রান।

অসাধারণ বোলিংটা করেছেন মূলত মুস্তাফিজুর রহমান। এত কৃপণ বোলার আইপিএলে এখনও পর্যন্ত দেখা যায়নি। ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ৯ রান। উইকেট নিয়েছেন দুটি। রান বেধে রাখার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের নিউ পেস সেনসেশন।

টস হেরে ব্যাট করতে নেমে সানরাইজার্সের বোলারদের সামনে শুরুতেই বিপদে পড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। ওপেনার মুরালি বিজয় ফেরেন ২ রান করে। মনে ম্যানন ভোরা এবং শন মার্শ কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ভোরা করেন ২৫ রান। ২৩ বল খেলেন তিনি।

৩৪ বলে ৪০ রান করেন শন মার্শ। ২২ রান করেন নিখিল নায়েক। ১৭ বলে ৩৬ রান করেন অক্ষর প্যাটেল। শেষ মুহূর্তে এত বিধ্বংসী হয়েছিলেন প্যাটেল। কিন্তু মুস্তাফিজের কাছ থেকে রান নিতে পারলেন না। প্রথম ওভার মেডেন দিয়েছিলেন তিনি। পরের দুই ওভারে দেন মাত্র ২ রান। এরপর শেষ ওভারে দেন ৬ রান। ৪ ওভারে মোট ৯ রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা