,

সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে সন্ত্রাসী-গুন্ডাদের হাতে তুলে দিয়েছে: চরমোনাই পীর

 
নিজস্ব প্রতিবেদক : দেশের সম্পদ ব্যয় করে ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে সন্ত্রাসী, লুটেরা ও গুন্ডাদের হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

charmonai_peer

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ইউপি তৃতীয় ধাপেও নির্বাচনের নামে সরকার জাতির সঙ্গে আবারো তামাশা করলো। বিগত নির্বাচনগুলোর মতো আজকের নির্বাচনেও সীমাহীন ভোট জালিয়াতি করেছে সরকার। ইউপি নির্বাচনে জাতি আবারো প্রত্যক্ষ করলো এক আজব নির্বাচন। সরকার প্রহসনের ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ক্যাডার, লুটেরা ও গুন্ডাদের হাতে তুলে দিয়েছে।

 

তিনি বলেন, সরকার একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে জাতিকে অচলাবস্থা থেকে বের না করে পুন:রায় প্রহসনের আশ্রয় নিয়েছে। কিন্তু যা ঘটলো তাতে রাজনৈতিক সহিংসতা আরো বাড়বে। জাতি অবাক বিস্ময়ে দেখেছে যে, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভোট ডাকাতি, জালিয়াতি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে এবং ইসলামী আন্দোলনের শত শত এজেন্টসহ বিরোধী দলের এজেন্টদের প্রহার করে কেন্দ্র থেকে বের করে দিয়ে নির্বাচনের মাজা ভেঙ্গে দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের মত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়ে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ ও দলীয় কমিশনে পরিণত করেছে। নির্বাচনে জনগণের আগ্রহ ও ইচ্ছাকে ধুলিসাৎ করে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা