,

ব্রাসেলসের হামলাকারী আইএসের কারারক্ষী ছিলেন !

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া এক আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করতে সমর্থ হয়েছেন সশস্ত্র সুন্নিপন্থি সংগঠন ইসলামিক স্টেট- আইএসের হাতে বন্দি থাকা দুই সাংবাদিক। ওই সাংবাদিকদের জন্য নিয়োগকৃত অ্যাটর্নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন শনাক্তকৃত ব্যক্তির নাম নাজিম লাকরাওই। তিনি আইএসের কারারক্ষী হয়ে কাজ করতেন।

1fe7c402887e3eec7907e0dc225796c0-571b8335a8ffb

ফরাসি সাংবাদিকদের ওই অ্যাটর্নি জানিয়েছেন, ২০১৩ সালে আইএস-এর হাতে বন্দী ফরাসি সাংবাদিকদের যেখানে আটকে রাখা হয়েছিল, ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলাকারী নাজিম লাকরাওই সেখানে কারারক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। বিমানবন্দরে চালানো ওই বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছিলেন।

 

২০১৪ সালের এপ্রিলে আইএস-এর কাছ থেকে ছাড়া পাওয়া চার সাংবাদিকের মধ্যে ওই দুই জনের আইনজীবী মেরি-লরা ইনগোফ বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, তিনিই (নাজিম) আমার মক্কেলদের কারারক্ষী ছিলেন।’ তিনি ফরাসি সংবাদমাধ্যমকে আরও জানান, তার এক মক্কেল নিকোলাস হেনিন গত মাসে ওই হামলাকারীকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছেন।

 

উল্লেখ্য, চলতি মাসের ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দরে নাজিম লাকরাওই এবং ইব্রাহিম এল-বাকরাওই আত্মঘাতী বোমা হামলা চালান। অপরদিকে, মায়েলবিক মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমা হামলা চালান ইব্রাহিমের ভাই খালিদ এল-বাকরাওই। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় অন্তত ৩২ জন নিহত হন। আহত হন দুই শতাধিক। হামলার দায় স্বীকার করে অনলাইনে দেওয়া বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) আরও ভয়াবহ হামলা আসছে বলে হুমকিও দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা