,

পাভোটের ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে বিজিবির গুলিতে বিএনপি কর্মী নিহত

 
নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহরে ইউপি নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হোসেন (৩২) ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

1460615807

 

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলাবাহিনীর একটি গাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করে। এদিকে কেন্দ্র থেকে ব্যালট বাক্স বের করে নিয়ে যাবার সময়ে বিক্ষুদ্ধরা বাধা দিতে গেলে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করতে গুলি চালায়। এ সময় গুলিতে ইমদাদুল হোসেন নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা