,

সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় বারবার দিবালোকে হত্যার ঘটনা : জামায়াত

 
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছে দলটি।দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ শনিবার এক বিবৃতিতে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, বর্তমানে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।’

112643_187
তিনি আরো বলেন- ‘দেশবাসী উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, দেশে একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। কিন্তু কোনো হত্যারই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার হচ্ছে না। এ কারণেই প্রকাশ্য দিবালোকে বারবার হত্যার ঘটনা ঘটছে।’সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কাজে নিয়োজিত রেখেছে অভিযোগ করে এই নেতা বলেন- এ জন্যই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থ হাসিলের অনৈতিক ও বেআইনি কাজে ব্যবহার বন্ধ করে তাদেরকে শতভাগ পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে।

 

নিহত অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর রূহের মাগফিরাত কামনা করে ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে ডা. তাহের বলেন- ‘এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা