,

জঙ্গীরা নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে বিচার না হওয়ায় : ওয়ার্কার্স পার্টি

 

নিজস্ব প্রতিবেদক : রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।তারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় জঙ্গীগোষ্ঠীগুলো একেরপর এক তাদের নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে। তাই বিচারহীনতার সংস্কৃতির এই অচলায়তন ভেঙে দৃবৃত্তদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।

17158

সরকারের অন্যতম শরিক এই বামদলটির নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ একথা বলেন।এতে তারা আরো বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তে একেরপর এক প্রগতিশীল চিন্তার মানুষদেরকে হত্যা করা হচ্ছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনুস, ড. মোহাম্মাদ তাহের, ড. একেএম শফিউল ইসলামসহ অনেক শিক্ষককে নির্মমভাবে হত্যা করে জঙ্গীবাদী অপশক্তি। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকে সুনিশ্চিত করতে হলে ‘দৃষ্টিভঙ্গির দ্বৈততা’র কোনো সুযোগ নাই। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার যাত্রাপথকে বিঘ্নিত করে সরকারের এ রকম ‘দৃষ্টিভঙ্গির দ্বৈতনীতি’ পরিহার করা আজ সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। মুক্ত চিন্তার প্রগতিবাদী লেখক, শিল্পী, সাহিত্যিক, শিক্ষকদের নিরাপত্তার বিধান করতে হবে।

 

বিবৃতিতে নেতৃদ্বয় ড. রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা