,

ইসি কী করে সেটা দেখতেই ভোটে থাকবে বিএনপি

 
নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম-কারচুপি ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় তৃতীয় ধাপের নির্বাচনকে ‘অর্থহীন’ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এটা অর্থহীন নির্বাচন। এতে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন নেই। জোর জবরদস্তির এ নির্বাচনের সাক্ষী গোপাল ইসি। তবে নির্বাচন কমিশন শেষাবধি কী করে সেটা দেখতেই ভোটে থাকবে বিএনপি।

Nazrul

শনিবার বিকেল ৪টায় নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করে।বেরিয়ে এসে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, প্রথম ও দ্বিতীয় দফায় ব্যাপক কারচুপি-অনিয়মের বিষয়ে আমরা অভিযোগ জানিয়েছিলাম। এবারও একই অভিযোগ জানিয়েছি। ক্ষমতাসীন দলকে জেতার জন্যে সন্ত্রাসী-কারচুরি যা যা করা দরকার তা করা হয়েছে। প্রশাসন ও পুলিশ বাধা না দিয়ে তাদের সহায়তা করেছে।

 

তিনি অভিযোগ করেন, প্রায় সব ইউপিতে বিএনপি’র প্রার্থী-এজেন্টকে বাধা দেয়া, কেন্দ্র দখলের ঘটনা হয়েছে। অনিয়মের জন্য এসব ইউপির ভোট বাতিল করে পুননির্বাচনের দাবি জানানো হয়েছে।এক প্রশ্নের জবাবে নজরুল বলেন, এখানে ইসির প্রতি আস্থা-অনাস্থার বিষয় নেই। আমরা ভোটে থাকব। কিন্তু নির্বাচন কমিশন কী করে তাও দেখব। আগেও আশ্বস্ত করেছিলেন সিইসি। কিন্তু কাজে তা প্রমাণিত হয়নি।

 

নজরুল বলেন, সিইসি আগের মতোই বলেছেন- যেসব জায়গায় অনিয়ম হয়েছে সেসব কেন্দ্র বন্ধ করা হয়েছে। আপনারা ভোটে থাকেন, আগামীতে আরো কঠোর হবো। আপনারা অপেক্ষা করেন, দেখছি।তিনি বলেন, আমরাও সিইসিকে বলেছি- কারচুপির বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন, যারা খুন করেছে, যারা আহত করেছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে ইসি, কেউকে গ্রেপ্তার করা হচ্ছে কি না- তা দেখব। সিইসি দেখবেন বলেছেন, আমরা দেখার অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা