,

ইরান থেকে পরমাণু উপকরণ ‘ভারী জল’ কিনছে যুক্তরাষ্ট্র

 

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরানের কাছ থেকে পরমাণু চুল্লিতে ব্যবহৃত একটি প্রধান উপকরণ ‘হেভি ওয়াটার’ বা ভারী জল কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত বছর পরমাণু ইস্যুতে ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির করা চুক্তির আওতায় এই ৩২ মেট্রিক টন ভারী জল কিনবে মার্কিন সরকার।

+

মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় বিশ্ব শক্তির সাথে এ বিষয়ে ইরানের একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের আইসোটোপ কর্মসূচির মাধ্যমে ইরানের পরমাণু শক্তি সংস্থার কাছ থেকে ৮.৬ মিলিয়ন ডলারের বিনিময়ে ওই ভারী জল কিনবে যুক্তরাষ্ট্র।

 

মার্কিন কর্মকর্তরা জানিয়েছেন, ইরানের কাছ থেকে নেয়া ওই পরমাণু উপকরণটি প্রথমে টেনেসি অঙ্গরাজ্যের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটিরিতে রাখা হবে। পরে তা গবেষণার উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে দেশটির বাজারে বিক্রি করা হবে।গত বছরের পরমাণু চুক্তির আওতায় ইরান তার আরাক পরমাণু চুল্লিতে পরিমিত ভারী জল ব্যবহার করতে পারবে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামসহ উপকরণটির অতিরিক্ত সরবরাহ অবশ্যই আন্তর্জাতিক বাজারে বিক্রি করে দিতে হবে।

 

উল্লেখ্য, ‘হেভি ওয়াটার’ বা ভারী জল মূলত হাইড্রোজেন আইসোটোপ দ্বারা গঠিত পরমাণু চুল্লিতে ব্যবহৃত এক ধরনের উপকরণ। এটি প্রাথমিকভাবে তেজষ্ক্রিয় না হলেও প্লুটোনিয়ামের সাথে মিলিয়ে উপকরণটি দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা যায়। এছাড়া গবেষণা এবং চিকিৎসার কাজেও ব্যবহৃত হয় এই উপকরণটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা