বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের হামলায় তিন সাংবাদিক আহত

Untitled-1 copyস্টাফ রিপোর্টার : তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জেলার সরাইলের চুন্টা ইউনিয়নে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া ও তার সমর্থকদের হাতে হামলার স্বীকার হন ৩ সাংবাদিক।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই হামলাকারীকে আটক করেছে বিজিবি।
হামলার স্বীকার সাংবাদিকরা জানান, সকাল ৮টায় ভোটগ্রহন শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। র‌্যাব, পুলিশের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রগুলোতে কাজ করছে বিজিবি। তবে সরাইলের চুন্টা এলাকায় এসি একাডেমী কেন্দ্রে সকাল ১০টার দিকে সরকার দলীয় প্রার্থী শাহজাহান মিয়ার নৌকা প্রতিকের পক্ষে প্রকাশ্যে সিল মারতে গেলে সাংবাদিকরা তা ধারন করতে থাকেন।
এসময় আওয়ামীলীগ প্রার্থী শাহজাহান মিয়ার নির্দেশে তার কর্মী সমর্থকরা সাংবাদিকের উপর হামলা করেন। এ সময় আহত হয় এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, ক্যামেরা পারসন সুমন রায়, মাইটিভির ক্যামেরা পারসন হাসান জাবেদ। এসময় হামলাকারীরা সুমন রায়ের হাতে থাকা মুঠোফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে আহত সাংবাদিকদের দেখতে সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা।
এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য জানান, পেশাগত দায়িত্ব পালন কালে নৌকা প্রতিকের সমর্থকদের অনৈতিক কাজ ক্যামেরা বন্দী করার সময় শাহজাহান মিয়ার নেতৃত্বে আমাদের উপর হামলা করে তার কর্মী ও সমর্থকরা।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, হামলাকারীদের মধ্যে দুই জনকে আটক করেছে বিজিবি। পাশাপাশি হামলায় আহতদের অভিযোগের প্রেক্ষিতে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান