,

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার হুমকি

 
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। দুই বিশ্বশক্তির মধ্যে সামরিক শক্তি প্রদর্শনের সর্বশেষ দ্বন্দ্বের জেরে এ হুমকি দিয়েছে মস্কো। শনিবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রাশিয়া সীমান্তের কাছে বাল্টিক সাগরে যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর মোতায়েন করা ডেস্ট্রয়ার জাহাজের মাধ্যমে ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছে মস্কো। ন্যাটো জোটে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার গ্রুসকো বলেন, এই ধরনের কর্মকাণ্ড তার দেশ হালকাভাবে নেবে না।

 

russia20160423130454

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডগলাস লিউট ও ন্যাটোভূক্ত দেশগুলোর অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে গ্রুসকো বলেন, এটি রাশিয়ার ওপর এক ধরনের সামরিক চাপ প্রয়োগের অনুশীলনের প্রচেষ্টা। সামরিক শক্তি ব্যবহারের প্রচেষ্টার জন্য আমরা প্রয়োজনীয় পূর্ব সতর্কতা ও সব ধরনের পদক্ষেপ নেবো।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বহনকারী ডেস্ট্রয়ার জাহাজ রুশ সীমান্তের কাছে আসায় দুই দেশের মাঝে উত্তেজনার পারদ দেখা দেয়। ওই সময় মার্কিন ওই জাহাজ লক্ষ্য করে বিমান থেকে গুলি নিক্ষেপ করে রাশিয়া। মার্কিন রাষ্ট্রদূত ডগলাস লিউট বলেন, পোল্যান্ডের কাছে আন্তর্জাতিক সমুদ্রসীমায় রুটিন কাজে নিয়োজিত থাকা অবস্থায় এই জাহাজ হয়রানির শিকার হয়।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পরে বলেছিলেন, নৌবাহিনীর জাহাজ থেকে সামরিক বিমানে রুলস অব এনগেইজমেন্টের আওতায় গোলা নিক্ষেপ করতে পারতো। মস্কোর রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার গ্রুসকো বলেন, রাশিয়া সীমান্ত থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সামরিক বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত দুই দেশের মাঝে সম্পর্কের উন্নতি হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে