শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ইউপি নির্বাচন-বিএনপি ও জাসদ প্রার্থীদের বর্জনের ঘোষনা : আহত- ২০, গ্রেফতার-১

up electionনিজস্ব প্রতিবেদকইউপি নির্বাচনের তৃতীয় ধাপের নবীনগরে দ্বীতিয় ধাপে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল শনিবার সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে ৯ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শ্রীঘর কেন্দ্রে ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে । সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ২০জন , গ্রেফতার হয়েছে ১ জন। এছারা ক্ষমতাশীন দলের ভোট কারচুপির অভিযোগ এনে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে জাসদের একজন সহ বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষনা দেন।
বর্জন কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন – উপজেলার শিবপুর ইউপির এম.আর মজিব, বড়িকান্দি ইউপির মো. নাজমুল হোসেন, জিনদপুর ইউপি মো. মিজানুর রহমান, রতনপুর ইউপির মো. রফিকউল্লাহ্, নবীনগর পশ্চিম ইউপির গোলাম কিবরিয়া গোলাপ , বড়াইল ইউপির বিএনপি প্রার্থী আবুল বাশার, জাসদ প্রার্থী মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এই বর্জনের ঘোষনা দেন।
ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে রতনপুর ইউপির খাগাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীনগর পশ্চিম ইউপির চরলাপাং সর:প্রাথমিক বিদ্যালয় (চরপাড়া), চরলাপাং আনোয়ারুল দাখিল মাদ্রাসা, চরলাপাং মধ্যাপাড়া এফতেদায়ী মাদ্রাসা (অস্থায়ী), শিবপুর ইউপির ধনাশী সর:প্রাথমিক বিদ্যালয়, মিরপুর সর: প্রাথমিক বিদ্যালয়, শিবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষ, শ্যামগ্রাম ইউপি শ্রীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলিমগঞ্জ উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেদ্রে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে । কৃষ্ণনগর ইউপির দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামীলীগ ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সংঘর্ষের কারনে সাময়িক বন্ধ ছিল,পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে পুনরায় ভোট চালু করা হয়। হুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় , পশ্চিম ইউপি ভোট কাটাকে কেন্দ্র কেন্দ্রে সংঘর্র্ষে ২০ জন আহত হয় এবং নবীনগর পশ্চিম ইউপির বিএনপির প্রার্থীর ভাই মো. মলাই মিয়াকে গ্রেফতার করা হয়। শ্রীঘর কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে ।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম ও মোহাম্মদ বদর উদদোজা ভুইয়া বলেন নিবাচন সার্বিক ভাবে শান্তিপুর্ণ হয়েছে ।