,

সুন্দরবনে আগুন: ওসিসহ ৩ জন বরখাস্ত

fireamar-jugantor_10795নিজস্ব প্রতিবেদক : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জর ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় আগুন লাগার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ক্যাম্পের ওসি নাসির উদ্দিনসহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- নাংলী ক্যাম্পের ওসি নাসির উদ্দিন, বোটম্যান মোবারেক হোসেন ও সালাত মজুমদার।

শনিবার দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম তাদের বরখাস্ত করেছেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম দুপুরে জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ক্যাম্পের ওসিসহ তিন জনকে শাস্তি হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঊর্ধ্বতন ওই বন কর্মকর্তা আরও বলেন, গত ২১ দিনে একইস্থানে তিন বার আগুন লাগে। যা প্রতিবারই বন এলাকায় অবৈধ্যভাবে প্রবেশ করে ধরানো হয়েছে। এটি সংশ্লিষ্ট বন এলাকার দায়িত্বে থানা কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বহীনতার পরিচয় প্রমাণ করে। সে কারণেই তাদের শাস্তিস্বরুপ চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ গত ১৭ এপ্রিল সুন্দরবনে নাংলী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে গত ১৩ এপ্রিল বুধবার ও গত ২৮ মার্চ রোববার সন্ধ্যার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার নাংলী ক্যাম্পের শিকদারের চিলা আগুন লাগার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা