,

তৃতীয় ধাপের ইউপি ভোট নিয়ে ইসি ক্ষুব্ধ

EC20160423091658নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম অব্যাহত থাকায় ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রতিষ্ঠানটি মনে করছে গোলযোগ-সংঘর্ষ অপেক্ষাকৃত কম হচ্ছে। কিন্তু এটাও তাদের প্রত্যাশায় ছিল না। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের ৬১৪ ইউপির ভোটের অর্ধেক সময় পার করে শনিবার নিজেদের অসন্তোষের কথা জানাল একজন নির্বাচন কমিশনার। প্রধানমন্ত্রীর বার্তায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ‘বাড়াবাড়ি’ না করার নির্দেশনা ও সুষ্ঠু ভোট নিয়ে অনেক প্রত্যাশা ছিল সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির।

সকাল ৮টার পরেই প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে আসেন। ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে বাকি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও আসেন কমিশনে। পরে সিইসির কক্ষে বৈঠকে বসেন চার নির্বাচন কমিশনার।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, আমরা নিজেরাই খোঁজ খবর রাখছি, আমাদের কাছে মাঠ পর্যায়ের তথ্যও আসছে। কোন অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দিচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, ‘ক্ষমতাসীন দলের আশ্বাস পেয়ে আমরা মনে করেছিলাম-ব্যালট পেপার ছিনতাই, সংঘর্ষ কিছুটা কম হবে। তাদের নেতাকর্মীরা অনিয়মে জড়াবে না। আমরাও সতর্ক করেছিলাম; কিন্তু দেখছি- উল্টো। ঝামেলা তো করেই যাচ্ছে।’

ক্ষুব্ধ ও হতাশা নিয়ে এ কমিশনার বলেন, মাঠ পর্যায় অনিয়মের যথাযথ চিত্র না পেলেও ইসির ব্যবস্থা নেবে কিভাবে? ভোটগ্রহণ কর্মকর্তারা ভয়ে থাকলে কিংবা অনিয়মের প্রকৃত চিত্র না পাঠালে আমরা কি করি! প্রশাসন সহায়তা না করলে স্বাধীন সংস্থা কাগজে-কলমে থাকে। এক্ষেত্রে সবার সহযোগিতাও দরকার।

এ নির্বাচন কমিশনার আরো বলেন, আজকে আমাদের বৈঠকের সময় প্রায় সবাইকে কম-বেশি ক্ষুব্ধ মনে হয়েছে। এভাবে নির্বাচন হলে তো মানা যায় না।

এবার ছয় ধাপে ভোট হচ্ছে। ইতোমধ্যে ২২ মার্চ  প্রথম ও ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোট শেষ হয়েছে। ২৩ এপ্রিলের পর আরো তিন ধাপের ভোট বাকি রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ, নোয়াখালী, শেরপুরসহ বেশ কিছু এলাকায় অনিয়মের তথ্য কমিশনে এসেছে। দৃশ্যমান গোলযোগ-সহিংসতা না হলেও দখল-অনিয়ম বহাল রয়েছে। এতে ‘সুন্দর’ ভোটের আশায় ‘গুড়েবালি’ বলা চলে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ