,

শ্যাম্পুর বোতলে ২২ লাখ টাকার স্বর্ণ

1461397769নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্যাম্পুর ভেতরে আনা ২২ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে আসা শেখ রনি আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দো এয়ারলাইনসের যাত্রী রনি আহমেদকে তল্লাশি করা হয়। তার কাছে থাকা প্যানটিন ব্র্যান্ডের ৪০০ মিলিলিটারের দুটি শ্যাম্পুর বোতলের ভেতরে প্রায় আধা কেজি স্বর্ণ রাখা ছিল। স্বর্ণের বার গলিয়ে লম্বা দুটি কাঠি তৈরি করে বোতল দুটির ভেতর ঢোকানো হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৪৬২ গ্রাম। এর মূল্য প্রায় ২২ লাখ
টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা