,

জাল ভোটের ছবি তোলায় ৩ সাংবাদিককে মারধর

up electionব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে জাল ভোটের ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।
শনিবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা এ. সি একাডেমী কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে অাটক করেছে পুলিশ। তবে আটকদের পরিচয় জানা যায়নি।আহতরা হলেন, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্রসাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান জাবেদ।
অাহত সাংবাদিক সুমন রায় বলেন, সকালে চুন্টা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শাহজাহানের নেতৃত্বে তার কর্মী-সমর্থকরা স্থানীয় এ. সি একাডেমী কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছিলেন। এ সময় জাল ভোটের ছবি নিতে গেলে তারা হামলা করেন। এতে সুমন কানে রক্তাক্ত জখম হন। এছাড়া হামলাকারীরা সাংবাদিক পীযুষ কান্তি অাচার্য ও চিত্র সাংবাদিক জাবেদকে মারধর করেন। এসময় তারা সুমন ও জাবেদের ক্যামেরা ভাঙচুর করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা