বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলের কথা জানালেন হিলারি

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি বলেছেন, ইরাক যুদ্ধের পক্ষে ভোট দেওয়াই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ‘ভুল সিদ্ধান্ত’ ছিল।
হিলারি ২০০৮ সালে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইরাক প্রশ্নে তার পদক্ষেপকে সমর্থন করেন। সে সময় ডেমোক্র্যাটিক প্রার্থীদের অনেকেই তার এই সিদ্ধান্তের সমালোচনা করেন।

 

Hillary Rodham Clinton speaks to the reporters at United Nations headquarters, Tuesday, March 10, 2015.  Clinton conceded that she should have used a government email to conduct business as secretary of state, saying her decision was simply a matter of "convenience." (AP Photo/Seth Wenig)
Hillary Rodham Clinton speaks to the reporters at United Nations headquarters, Tuesday, March 10, 2015. Clinton conceded that she should have used a government email to conduct business as secretary of state, saying her decision was simply a matter of “convenience.” (AP Photo/Seth Wenig)

নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক প্রাইমারি জেতার পর বৃহস্পতিবার এবিসি চ্যানেলে গুড মর্নিং অ্যামেরিকা নামের একটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থাপক ও দর্শকের প্রশ্নের জবাব দেন হিলারি। সেই অনুষ্ঠানে তিনি পরিতাপ করে বলেন, ‘যেমনটা হবে ভেবেছিলাম তেমন হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি সে জন্য অনুতাপ করি। এটা ভুল সিদ্ধান্ত ছিল।’ হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এ প্রসঙ্গে বলেন, ‘আমার মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় বিপর্যয় ছিল এটি।’