,

চুমুর জন্য বেশি অর্থ চাইলেন নার্গিস!

62বিনোদন ডেস্ক : ‘আজহার’ সিনেমায় বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির বিপরীতে দেখা যাবে নার্গিস ফাখরিকে। বরাবরের মতো এ ছবিতেও ইমরান হাশমির একাধিক চুম্বন দৃশ্য রয়েছে। আর বিপরীতে যেহেতু নার্গিস, তাই ইমরানকে সঙ্গ দিতে হয়েছে তাকেই। কিন্তু এতে বেজায় নারাজ এ নায়িকা। তিনি এও বলেছেন, ইমরানের সঙ্গে চুম্বন দৃশ্য খুবই বিরক্তিকর। এবার জানা গেল, আজহার সিনেমায় চুম্বন দৃশ্যের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন এ নায়িকা।

এ বিষয়ে নার্গিস বলেন, ”আমি তাকে (ইমরান হাশমি) পাঁচবার চুমু দিয়েছি। এরপর প্রত্যেক চুমুর জন্য অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছি। কারণ আমি তখন ভাবছিলাম, কী হচ্ছে এসব! এগুলো তো চুক্তিতে ছিল না।”

এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নার্গিস ফাখরি জানিয়েছিলেন, ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্যে শুটিং উপভোগ করেননি তিনি। চুম্বন দৃশ্যগুলো বারবার রিটেক হওয়ায় বিরক্ত হয়েছেন তিনি।

আজহার সিনেমায় ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীনের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। অন্যদিকে নার্গিস ফাখরিকে দেখা যাবে সঙ্গীতা বিজলানির চরিত্রে।

এদিকে আজহার সিনেমার ট্রেইলার এবং গানে এরই মধ্যে দর্শকরা দেখতে পেয়েছেন নার্গিস এবং হাশমির রোমান্স। যার মধ্যে কয়েকটি চুম্বন দৃশ্যও আছে। তবে পর্দায় দৃশ্যগুলো দেখতে যতটা আবেগঘন দেখাচ্ছে সেগুলো ফুটিয়ে তুলতে বাস্তবে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন নার্গিস। আগামী ১৩ মে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা