,

অফিস থেকে তুলে নিয়ে দলিত নারীকে ধর্ষণ [ভিডিও]

download (74)দিনে দুপুরে অফিস থেকে তুলে নিয়ে গিয়ে নারীকে ধর্ষণ! এও সম্ভব? হ্যাঁ, ভারতের পাঞ্জাব রাজ্যের মুক্তশহরে এমন ঘটনা ঘটলো। সেই ঘটনা ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়।

ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ওই দলিত নারীকে হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। নারীটি হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন। সাহায্যের জন্য চিত্‍‌কার করছেন। কিন্তু, কেউই এগিয়ে এলো না।

ফুটেজ থেকেই জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ।

ফুটেজে আরো দেখা যায়, ঘটনার সময় চারপাশে অনেক লোক ছিল। কয়েকটি গাড়িও দাঁড়িয়ে ছিল। কিন্তু কেউই এগিয়ে আসেনি।

পরে ওই নারী থানায় অভিযোগ করেন, তাকে অফিস থেকে তুলে নিয়ে একটি ফার্ম হাউজে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে।

এখনো ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মুক্তসর থানার ওসিকে ডেকে ব্যাখ্যা চেয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারেরও নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা