,

নাসিরনগরে নির্বাচনী ঘটনার জের ধরে তিন ঘরে হামলা-লুটপাটের অভিযোগ ॥ প্রতিপক্ষ বলছে সাজানো নাটক

DSC05597নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী ঘটনার জের ধরে ভিটাডুবি গ্রামে কাইয়ুম মেম্বারের বাড়িতে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে জানায়, ঘটনার রাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর ব্যানার ছেড়াঁর অভিযোগ এনে প্রতিপক্ষের লোকজন বিএনপি সমর্থিত কাইয়ুম মেম্বারের বাড়িতে তিনটি বসত ঘরে হামলা ও লুটপাট চালিয়ে কাইয়ুম মেম্বার,রুপা মিয়া ও দুলাল মিয়ার ঘরে থাকা নগদ টাকা,স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা প্রতিপক্ষের অভিযোগটি সাজানো নাটক দাবি করে জানায় কাইয়ুম মেম্বারের লোকজন আমাদের দলীয় প্রার্থীর মাইক ও ব্যানার ছিড়ে ফেলে দিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা