,

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর জানা গেছে।তাবাং জেলার প্রত্যন্ত অঞ্চলে নির্মাণ শ্রমিকদের একটি ক্যাম্প ধসে এই দুর্ঘটনা ঘটে।হিমালয়ের পাদদেশে অবস্থিত অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

 

india pic_124929

অরুণাচল প্রদেশ তিব্বত সীমান্তে অবস্থিত। দীর্ঘদিন ধরে চীন এর একটি অংশের মালিকানা দাবি করে আসছে।ভূমিধসের সময় শ্রমিকরা ঘুমিয়ে ছিল। তারা একটি হোটেল নির্মাণ করছিল।জেলাটি সমুদ্র স্তর থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।তাবাংয়ের পুলিশ সুপার অন্তো আলফোনস বলেন, ‘পুলিশ ও জরুরি কর্মীরা এই ঘটনায় ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে। ধ্বংসস্তুপের নিচে আরো একজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

তিনি আরো বলেন, ‘এই ঘটনায় তিন শ্রমিক সামান্য আহত হয়েছেন। ভূমিধসের সময় ওই স্থানে মোট ২০ জন কাজ করছিলেন।’ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হলে প্রায়ই ভূমিধস ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা