,

কসবা পৌরসভার মেয়র পদে ৭ জন মনোনয়ন প্রত্যাশী

puroshova electionমহিছুজ্জামান কাজল, ব্রাহ্মণবাড়িয়া॥ সাংবাদিক কসবা প্রেসক্লাব সভাপতি ও আওয়ামীলীগ কার্যকরী সদস্য মো. সোলেমান খান বাংলাদেশ আওয়ামীলীগ থেকে কসবা পৌরসভার মেয়র পদে মনোনয়ন চাইলেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তিনি দলীয় মনোনয়নপত্র জমা দেন। বর্তমানে তিনি দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এবং পাক্ষিক সকালের সুর্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক। মনোনয়নপত্র গ্রহণ করেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। এসময় উপস্থিত ছিলেন: উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুর রউফ রব্বান ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সরকার। মনোনয়নপত্র জমা দেয়ার সময় মো. সোলেমান খানের সাথে কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নারী নেত্রীসহ নানা শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছাড়া পৌর মেয়র পদে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন: উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এমজি হাক্কানী, আওয়ামীলীগ নেতা এডভোকেট একেএম আজিজুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ইকবাল, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল।
উল্লেখ্য, কসবা পৌর এলাকায় ২৫ হাজার ৮ শ ৭১জন ভোটার রয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮শ ৫৩জন এবং নারী ভোটার ১৩ হাজার ১৮ জন।

 

এ জাতীয় আরও খবর

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত