,

নবীনগরে  “নৌকায় প্রতিকের নৌকায়”  আগুন ও চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরন

UP-election-120160328160135আমিরজাদা চৌধুরী :  ব্রাক্ষণবাড়িয়ায় নবীনগর উপজেলার বড়াইলে চেয়ারম্যান বাড়ির সামনে স্থানে বাঁশের খুটিতে ঝুলন্ত
নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শুধু আগুন নয় চেয়ারম্যান প্রার্থীর বাড়ির দেওয়ালে পরপর ৩ ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।শুক্রবার ভোররাত ৩,২৫ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।এ ঘটনায় এলাকায় ক্ষোভে ফুসে উঠেছে নৌকা সমর্থকরা।তারা আরো জানান, ২৩ তারিখ নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা তার জবাব দিব।ঘটনাস্থলে বিজিবি পরিদর্শন করেছে বলে জানা যায়।

আগামীকাল শনিবার ২৩এপ্রিল নবীনগরে তৃতীয় ধাপে ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে
আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন স্থাপনায়,রাস্তার পাশে দেয়ালে  উপর, বিভিন্ন খুটিতে নৌকা প্রতীক ঝুলিয়ে রেখেছে।
বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার বড়াইল ইউনিয়নে দলীয় ভাবে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগেরসভাপতি মোঃজাকির হোসেন।
বিষয়টি নিয়ে আসন্ন বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জানান,কাউকে সনাক্তকরা না গেলেও তার প্রতীপক্ষ লোকজনকেই তিনি নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ার ব্যাপারে  সন্দেহ করছেন।
এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয় সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু মাস্টার বলেন,মুক্তিযোদ্ধের চেতনাকে বিনষ্ট করতে এক শ্রেনী মহল উঠে পড়ে লেগেছে।শুধু তাই নয় প্রতীক পুড়ানো অত্যান্ত ন্যাক্কার জনক কাজ।যে বা যারাই নৌকা প্রতীক পুড়িয়ে এলাকায় সহিংসতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে তাদের বিচার হওয়া উচিত।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)ইমতিয়া আহম্মদ  জানান,নির্বাচনে আগের রাতে যেহেতু ঘটনাটি ঘটেছে সেহেতু আমাদের বিশেষ নজরদারি থাকবে।তাড়াও ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি নিয়ে যাতে সহিংসতা ছড়িয়ে না পড়ে সেদিকে পুলিশের নজরদারি থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা