,

জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে বাঁশখালী হত্যাকাণ্ডের দায় : আনু মুহাম্মদ

 
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে চার জনের মৃত্যুর দায় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টাকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।শুক্রবার দুপুরে রাজধানীতে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব।

562974_4909226131028_1273447347_n_1106_4428

 

“বাঁশখালীর হত্যাকাণ্ড এমনিতে হয়নি, এর পেছনে অনেকের ষড়যন্ত্র আছে। আর এখন তোতা পাখির মতো করে কথা বলা হচ্ছে। এভাবে মানুষকে বোকা বানানো যাবে না, এ খুনের দায়-দায়িত্ব জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে।”ভাড়াটিয়া খুনীদের দিয়ে নিরীহ জনগণকে হত্যা করে সরকার সেখানে ভীতির রাজত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন অর্থনীতির এই শিক্ষক।

 

 

পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি কার্যালয়ে ‘বিপন্ন সুন্দরবন, বাঁশখালী এবং বিপর্যস্ত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা হয়।ক্ষমতাসীনরা গায়ের জোরে সুন্দরবনে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চক্রান্ত করছে বলে সভায় অভিযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আনু মুহাম্মদ।“কয়দিন পরপর সুন্দরবনে আগুন লাগার পেছনে সরকারের চক্রান্ত আছে। তারা বন ধ্বংস করে জমি ফাঁকা করতে চায়, যেন সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানাতে আপত্তি না থাকে।”

 

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতেই সরকার ‘পরিবেশ বিধ্বংসী’ এই ধরণের কার্যক্রমে হাত দিচ্ছে।কলামিস্ট আবুল মকসুদ, বুয়েটের অধ্যাপক আসিফুর রহমান ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে