,

জয় ‘অপহরণের ষড়যন্ত্র’ হয়েছে কিনা জানাতে যুক্তরাষ্ট্রকে মাহমুদুর রহমানের মায়ের অনুরোধ

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণের ষড়যন্ত্র’ করা হয়েছে কিনা তা স্বচ্ছতার স্বার্থে দলিল প্রমাণ দিয়ে বাংলাদেশের জনগণকে জানাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম।আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

mahmuda-1_124930_124937

 

মাহমুদা বেগম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পুত্রের বক্তব্য এবং দৈনিক পত্রিকাসমূহ ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত পুলিশের দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট নাকি ‘কথিত অপহরণ ষড়যন্ত্রের’ বিষয়ে বাংলাদেশ সরকারের নিকট তথ্য প্রদান করেছে। আমি নিশ্চিত যে, জাস্টিস ডিপার্টমেন্ট যদি কোন তথ্য বাংলাদেশ সরকারের নিকট প্রদান করেও থাকে সেখানে আমার ছেলে মাহমুদুর রহমানের কোনো রূপ সংশ্লিষ্টতা থাকতে পারে না। অতএব, মার্কিন সরকার নীরব না থেকে এ বিষয়ে সকল দলিলাদি স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করুন।”

 

 

মাহমুদা বেগম বলেন, “আমি বিশ্বাস করি যে, আমার এই দাবি বাংলাদেশের সকল জনগণ সমর্থন করবেন। মার্কিন সরকার এবং বাংলাদেশে সে দেশের নিযুক্ত রাষ্ট্রদূতের নীরবতার সুযোগ গ্রহণ করে একটি স্বৈরতান্ত্রিক সরকার আমার ছেলেসহ এ দেশের অন্যান্য নিরাপরাধ নাগরিকদের হয়রানি ও নির্যাতন করবে এটা চলতে পারে না। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাত প্রার্থনা করছি। আমি আশা করি, তিনিও একজন নারী ও মা হিসেবে আমার ব্যথা উপলব্ধি করতে সক্ষম হবেন। তদুপরি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র নিবাসী পুত্রকে অপহরণের যদি সত্যিই কোন ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রে হয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টি সঠিকভাবে বাংলাদেশের জনগণকে জানানো একজন কূটনীতিকের দায়িত্বের মধ্যেই পরে। এ ব্যাপারে কাউকে কোনো ধূম্রজাল সৃষ্টির সুযোগ দেয়া উচিত নয়।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা