,

নির্বাচনের নামে রক্তের হোলি খেলা হচ্ছে : মাহবুব

Mahbubনিউজ ডেস্ক : বর্তমান সরকারের শাসনামলে নির্বাচন রক্তের হোলি খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মাহবুবুর রহমান এ এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ইলেকশনের (নির্বাচন) নামে রক্তের হোলি খেলা হচ্ছে। ইলেকশনের নামে রক্তগঙ্গা হচ্ছে এবং এত মানুষ হত্যা হচ্ছে।’

‘প্রধানমন্ত্রী বলেছেন, ইলেকশন যেন ভালোভাবে হয়, এ জন্য নির্দেশ দিয়েছেন। এমন কথা তো কেউ শোনেনি; বরং ইলেকশন কমিশনার নির্দেশ দেবে প্রধানমন্ত্রীকে এবং সরকারকে যে, আমি এটা চাব, এটা করব, ব্যস। তার পরে আর কোনো কথা নেই। এটাই ইলেকশন কমিশনের দুর্বলতা, অক্ষমতা, ব্যর্থতা প্রমাণ করে।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে তৃণমূলে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পর্যন্ত কলুষিত হয়ে পড়েছে রাজনীতি। তিনি বলেন, ইউপি নির্বাচন ঘিরে সরকারদলীয় নেতাকর্মীদের তাণ্ডবে ঘরে থাকতে পারছে না বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা। প্রতিনিয়ত তাদের ওপর চালানো হচ্ছে নির্যাতন। অথচ নির্বাচন কমিশন এসব বিষয়ে নির্বিকার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা