,

তামিমের আবাহনীর কাছে হারল মাশরাফির কলাবাগান

T_Mস্পোর্টস ডেস্ক : গত বছর জাতীয় দলের অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেলেও ঘরোয়া ক্রিকেটে শুরুটা ভালোভাবে করতে পারলেন না মাশরাফি বিন মুর্তজা। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই তামিম ইকবালের আবাহনীর কাছে ৭ উইকেটে হেরে গেছে মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্র।

লেগস্পিনার জুবায়ের হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪০ রানেই গুটিয়ে গিয়েছিল মাশরাফির দল। হারটাও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮.৩ ওভার ব্যাটিং করেই জয় তুলে নিয়েছে তামিমের নেতৃত্বাধীন আবাহনী। প্রস্তুতি ম্যাচে শতক করলেও আজ কলাবাগানের বিপক্ষে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি তামিম। চতুর্থ ওভারে মাত্র ৭ রান করে ফিরে গেছেন রান আউটের ফাঁদে পড়ে। আবাহনীর আরেক ওপেনার অভিষেক মিত্র খেলেছেন ৩২ রানের ইনিংস। ভারতের ক্রিকেটার উদয় কাউলের ব্যাট থেকে এসেছে আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৫ রান করে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে তাঁরা গড়েছিলেন ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

আবাহনীর জয়ের নায়ক নিশ্চিতভাবেই জুবায়ের হোসেন। দুর্দান্ত বোলিং করে কলাবাগানের ইনিংস প্রায় একাই ধসিয়ে দিয়েছিলেন এই লেগস্পিনার। মাত্র ৩৪ রানে ছয়টি উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কারও উঠেছে জুবায়েরের হাতে। কলাবাগানের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ৩৭ রান এসেছে তাসামুল হকের ব্যাট থেকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা