,

মহারাষ্ট্রে কুয়ার পানি আনতে গিয়ে কিশোরের মৃত্যু

Indiaআন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের মারাঠওয়াডা অঞ্চলের বিড জেলায় কুয়া থেকে পানি আনতে গিয়ে শচীন কেঙ্গার (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, গতকাল সকালে বাড়ি থেকে দূরে একটি গভীর কুয়ায় পানি আনতে যায় শচীন। কিন্তু সেখান থেকে আর ফেরেনি সে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, তাঁরা কেবল কুয়ার পাশে থাকা শচীনের সাইকেল ও পানির পাত্রটি দেখেছেন। সে পা পিছলে গভীর কুয়াটিতে পড়ে যেতে পারে। এতে তার মৃত্যু হতে পারে।

বিডের পুলিশ কনস্টেবল দীপঙ্কর পুরি বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বালকের সাইকেল ও পানির পাত্র সেখানে রয়েছে। এটা দেখে মনে হয়েছে, কুয়ায় পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।’

মহারাষ্ট্রের খরাকবলিত এলাকাগুলোর একটি ছিল শচীনের গ্রাম। এ ধরনের গ্রামে ট্যাঙ্কার থেকে পানি সরবরাহ করা হয়। আবার ট্যাঙ্কের পানি কুয়াতেও ছাড়া হয়।

গতকাল শচীনের মৃত্যুর মধ্য দিয়ে খরাকবলিত বিড জেলায় পানি আনতে গিয়ে দুজনের মৃত্যু হলো। গত রোববার বাড়ির কাছের একটি পাম্প থেকে পানি আনতে গিয়ে যোগিতা দেশাই (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়।

কয়েক দিন ধরে আমাশয়ে ভুগছিল যোগিতা। কিন্তু এর পরও একটু পানির জন্য ৪২ ডিগ্রি তাপমাত্রায় পাঁচবার পাম্পে যায় সে। এতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

মহারাষ্ট্রের মারাঠওয়াডা অঞ্চলে পরিবারগুলো পানির সংকটে ধুঁকছে। নিকটতম উৎস থেকে পানি সংগ্রহ করতে পরিবারের প্রত্যেক সদস্যকে তীব্র গরমে বাড়ির বাইরে যেতে হয়।

গোটা ভারতেই চলছে তীব্র দাবদাহ। এতে এখন পর্যন্ত ১১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত তিন সপ্তাহে ওডিশায় ৪৫ ও তেলেঙ্গানায় ৩৫ জনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা