,

আসামে জেএমবির ৭ সদস্য গ্রেপ্তার

Asamনিউজ ডেস্ক : আসামের চিরাং জেলা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার জেলার দাউকানগর ও আমগুড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও কিছু নথি উদ্ধার করা হয়েছে। এই নিয়ে গত এক বছরে আসাম থেকে ২৯ জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানিয়েছে, দাউকানগর এলাকার একটি শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে জয়নাল আবেদিন, সোলায়মান আলী, দিলদার আলী, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম ও উকিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, রাজাপাড়া থেকে বাদশা মণ্ডল ও রাজ্জাক আলী নামে আরো দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আরো জানিয়েছে, ওই শারীরিক শিক্ষা কেন্দ্রেই চলত জিহাদি প্রশিক্ষণ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সঙ্গে এই জঙ্গিদের কোনো যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে