,

৬৫ বছর, এক রানি, ১২ মার্কিন প্রেসিডেন্ট

Raniআন্তর্জাতিক ডেস্ক : ৯০ বছরে পা রেখেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল বৃহস্পতিবার ছিল তার ৯০তম জন্মদিন। জাঁকজমকের সাথে পালিত হয়েছে এই জন্মদিন। তার ৯০ বছর পূর্তিতেও ব্রিটিশরা কামনা করছে- লং লিভ দ্য কুইন অর্থাৎ রানি দীর্ঘজীবী হোক। এই ৯০ বছরের জীবনে ৬৫ বছরই তার কেটেছে সিংহাসনে। এই দীর্ঘ সময়ে তিনি এমন কিছু জিনিস করতে পেরেছেন যেটা অনেকের ভাগ্যেই জোটে না।

যেমন অনেকেই জানে না রানি দ্বিতীয় এলিজাবেথের বিবাহিত জীবন ৬৮ বছরের। এটা এমনকি ব্রিটিশ রাজ পরিবারের মধ্যেই সবচেয়ে দীর্ঘ। তাছাড়া ব্রিটেনের রানিদের মধ্যে তিনি একমাত্র যিনি কি না মোটরগাড়ির ইঞ্জিনের কাজ জানেন এবং নিজেই গাড়ির টায়ার বদলাতে পারতেন।

রানি হিসেবে তার অভিষেকের দৃশ্য প্রথম টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল এবং ২ কোটি ব্রিটিশ নাগরিক সেটা উপভোগ করেছে। তার সিংহাসনে আরোহণের মেয়াদে যুক্তরাজ্যের ১২ জন প্রধানমন্ত্রী বদল হয়েছে।

ব্রিটিশ রাজপরিবারে রাজা রানিদের পেইন্টিং তৈরি করা হয়। এই পেইন্টিং করার সময় শিল্পীর সামনে বসে সময় দিতে হয়। তিনি ১৩০টি রাজকীয় পেইন্টিংয়ের জন্য বসে সময় দিয়েছেন। বিশ্বের ১১৭টি দেশ ভ্রমণ করার সৌভাগ্য অর্জন করেছেন তিনি।

আরও মজার বিষয় হচ্ছে, তিনি রানির আসনে বসার পর থেকে এই ৬৫ বছরে ১২ জন মার্কিন প্রেসিডেন্ট বদল হয়েছে। তিনি প্রায় প্রত্যেকের সাথে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে অনেকের সাথেই দুবার করে। যেমন, রোনাল্ড রিগান, বিল ক্লিনটন এবং বারাক ওবামাসহ আরও অনেকে। প্রেসিডেন্টের সাথে রানির সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি। সেটি নিচে তুলে ধরা হলো-

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা