,

আবারও ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

10911_shafik-rehmanনিজস্ব প্রতিবেদক : জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানের দ্বিতীয় দফায় আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে তাকে সিএমএম কোর্টে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেছিল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে শুনানির পর  ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে শনিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এদিন আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে তদন্ত কর্মকর্তাদের দাবি তার কাছ থেকে নতুন কিছু তথ্য পাওয়া গেছে, তবে সেগুলো আংশিক। তাই তাকে আরো ৭ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) হাসান আরাফাত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা