,

রাবি শিক্ষককে বাধ্যতামূলক অবসর যৌন হয়রানির দায়ে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৫তম সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমজাদ হোসেন মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

RB
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সিন্ডিকেটের এই সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৈঠকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি’র গঠন ও কার্য প্রক্রিয়ায় সমস্যা আছে।
২০১৪ সালের অক্টোবরের শেষের দিকে ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি’র কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন।

 
পরে ওই বছরের নভেম্বরে এ অভিযোগের ভিত্তিতে কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি সূত্রে জানা যায়, শিক্ষক কামরুল হাসান মজুমদার মুঠোফোনে ছাত্রীটিকে একাধিকার আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবে সম্মত হলে বিভাগে ভালো ফলাফলের নিশ্চয়তাসহ শিক্ষক হওয়ার লোভনীয় সুযোগের ব্যাপারে প্রলুব্ধ করার চেষ্টা করেন ওই শিক্ষক। ওই ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখান করেন।

 
পরে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাছে ২০১৫ সালের ২৭ এপ্রিল তাকে চাকরিচুত্য করার সুপারিশ করে। সিন্ডিকেট সুপারিশ গ্রহন করে একটি সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্যের এ কমিটি পর্যালোচনা শেষে তাকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ করলে গতকাল সিন্ডিকেটে তা অনুমোদন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা