,

সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকাসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে বেকায়দায় যাত্রীরা

 

 

নিজস্ব প্রতিবেদক : সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা প্রদানসহ ১৫ দফা দাবিতে বরিশালসহ সারাদেশে অনির্দিস্টকালের নৌযান ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এই ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটের কারনে বরিশাল সহ দক্ষিনাঞ্চলের সকল অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটে লঞ্চ, কার্গো, তেলের ট্যাঙ্কারসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

2_110106

এদিকে ধর্মঘটের সমর্থনে আজ বৃহস্পতিবার সকালে বরিশাল নদী বন্দরে বিক্ষোভ করেছে নৌযান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।একই দাবিতে গত ২৬ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট আহবান করেছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ওই সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি জরুরি সভা করে তাদের দাবি মেনে নেওয়ার জন্য একমাস সময় চাইলে ধর্মঘট স্থগিত করা হয়। এরপর প্রায় তিন মাস অতিবাহিত হতে চললেও দাবি মেনে না নেওয়ায় ফের বিক্ষোভ শুরু করেছে নৌযান শ্রমিকরা।

 

 

এ কারনে গত ১১ এপ্রিল নৌযান শ্রমিক ফেডারেশন ঢাকায় এক সংবাদ সম্মেলন করে বুধবার রাত ১২টা ১মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট শুরুর ঘোষণা দেয়।বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘট শুরু হলেও গতরাতে ঢাকা থেকে বরিশালসহ দক্ষিনাঞ্চলে লঞ্চ এসেছে। একইভাবে দক্ষিনাঞ্চল থেকেও ঢাকায় পৌঁছেছে যাত্রীবাহী লঞ্চ। তবে দাবি পূরণ না হলে আজ দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে