বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিএম কাদের জাতীয় পার্টির দায়িত্ব নেবে : এরশাদ

 
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষণা করেছেন, তার পরে তার ভাই জি এম কাদের পার্টির দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘আমি যে কদিন আছি রুহুল আমিন হাওলাদার আমার সঙ্গে থাকবেন।’বরগুনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল টাউন হল ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, আজ দেশের মানুষের নিরাপত্তা নেই। জনগণ এ সরকারকে চায় না। আওয়ামী লীগ ও বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে।

 

214137ershad_90529

জেলা জাতীয় পার্টির সভাপতি জাফরুল হাসান ফরহাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক শাহজাহান মুনসুর প্রমুখ। চরমোনাই পীরকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আপনি দাওয়াত দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করব।’ সাবেক রাষ্ট্রপতি এরশাদ আরও বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি আজ দেশকে পিছিয়ে দিয়েছে। অবরোধ করে, হরতাল করে, মানুষ হত্যা করে, গাড়িতে মানুষ পুড়িয়ে মারার এমন রাজনীতি আমরা বিশ্বাস করি না।

 

 

’ তিনি বলেন, ‘আমাকে আর একবার সুযোগ দিন।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব।’ এরশাদ বলেন, মানুষের দুঃখ-দুর্দশা দেখার কেউ নেই। তারা ক্ষমতাকে ভালোবাসে মানুষকে ভালোবাসে না।পরে দ্বিবার্ষিক সম্মেলনে এরশাদ বরগুনা জেলা সভাপতি হিসেবে জাফরুল হাসান ফরহাদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লতিফ ফরাজির নাম ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান