,

তিন হাজার এতিম শিশু শরণার্থী নেবে ব্রিটেন

 
আন্তর্জাতিক ডেস্ক :যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে ২০২০ সালের মধ্যে তিন হাজার শিশু শরণার্থীর দায়িত্ব নেবে ব্রিটেন। যাদের মা বাবা কিংবা অন্যান্য পরিজন নেই এমন শিশুদেরকেই ব্রিটেন শিশু পুনর্বাসনের কর্মসূচীর আওতায় আশ্রয় দেবে।দেশটির সরকার বলছে এটি এই মূহুর্তে বিশ্বের সবচাইতে বড় শিশু পুনর্বাসনের কর্মসূচি।

children1_thereport24

সিরিয়ার যুদ্ধে বহু শিশু নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, অনেকের অভিভাবক যুদ্ধে মারা গেছে।তেমন অনেক শিশুই সিরিয়া থেকে পালিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিয়েছে।এই কর্মসূচীতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে তাদের পুনর্বাসন করবে ব্রিটেন।তবে, এর আগে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২০২০ সালে মধ্যে কুড়ি হাজার শরণার্থী গ্রহণের যে ঘোষণা দিয়েছিলেন, এই শিশুরা সেই হিসাবের মধ্যে পড়বে না।

 

কিন্তু সমালোচকেরা বলছেন, যে হাজার হাজার সিরীয় শরণার্থী শিশু ইতিমধ্যেই বাবা-মা কিংবা অভিভাবক ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ার পর পাচার ও নিপীড়নের শিকার হয়েছে, তাদের কোন উপকারে আসবে না এই উদ্যোগ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে