বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বার বার তো প্রমাণ করার কিছু নেই : মাশরাফি

Mashrafiস্পোর্টস রিপোর্টার : শুক্রবার (২২ এপ্রিল) পর্দা উঠছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। প্রথম দিনের গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ও তামিম ইকবালের আবাহনী লিমিটেড। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বৃহস্পতিবার মিরপুরে প্রস্তুতি সেরে নিয়েছেন মাশরাফিরা। এদিন অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কলাবাগানের এই আইকন ক্রিকেটার।

উদ্বোধনী ম্যাচটা ভালো করা প্রত্যাশা ব্যক্ত করে মাশরাফি বলেন, ‘শুরুতো অবশ্যই ভালো আশা করছি। ভালো খেলতে হবে অবশ্যই। ম্যাচটি হতে পারে একতরফা, হতে পারে চ্যালেঞ্জিংও।’

লিগের বড় দল আবাহনীর বিপক্ষে প্রথম ম্যাচ। এটাকে কতটা চ্যালেঞ্জিং মনে করছেন মাশরাফি? তার ভাষায়, ‘শুধু আবাহনীর জন্য নয়, কলাবাগানের জন্য এটা ভিন্ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সুপার লিগে উঠার চেয়ে শুরু থেকে একটা ভালো অবস্থানে যাওয়া। কলাবাগানে খেলাও একটা চ্যালেঞ্জ, কারণ তাদেরও আশা দলটা যেন একটা ভালো অবস্থানে যায়। সেখানে একটা চ্যালেঞ্জ আছে। আবাহনী-মোহামেডানের আশা হচ্ছে চ্যাম্পিয়ন হতেই হবে। লিগের ম্যাচতো একটু আলাদাই হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে খেলতে হবে। একটা ম্যাচ এদিক সেদিক হলে দেখা যায় সমস্যা।’

দল যেমনই হোক, মেন্টর অধিনায়ক মাশরাফিই প্রধান ভরসা কলাবাগানের। তারা মনে করে এক মাশরাফি তাদের দলে আছে মানে পুরো টিমই মাশরাফিময়। এমন একটা বিষয় কীভাবে দেখছেন জাতীয় দলের রঙিন জার্সির এই অধিনায়ক? মাশরাফির ভাষায়, ‘আসলে বার বার তো প্রমাণ করার বা বার বার এমন করার কিছু নাই; খেলতেছি একটা দায়িত্ব আছে। তারা তো আমাকে অনেক আশা করেই নিয়েছে। অনেকে তো নেইনি, উনারা নিয়েছেন আশা করেই; তাই আমারও একটা দায়িত্ব আছে। তারা আমার থেকে কি আশা করছেন জানি না, তবে আমি থেকে চাচ্ছি একটা ভালো কিছু করার।’

তরুণ ক্রিকেটারদের জন্যে কতটা সুযোগ থাকছে এখানে (ডিপিএলে)? এমন প্রশ্নের জবাবে অনেকটা অভিভাবকসুলভ পরামর্শ সিনিয়র ক্রিকেটার মাশরাফির। তিনি বলেন, ‘আর কোথায়? আর কোথাও থেকে আসার সুযোগ কই? আপনি বিপিএল থেকে একজন খেলোয়াড়কে বাছাই করবেন। সেটা হবে সবচেয়ে খারাপ বিষয়। টি২০ ক্রিকেটকে বেস করে আপনি খেলোয়াড় নিতে পারেন না। বাংলাদেশের স্ট্রং যেটা আছে তা চার দিনের ক্রিকেট এবং ওয়ানডেতে, ঢাকা প্রিমিয়ার লিগ। তাই আপনাকে এখান থেকেই খেলোয়াড় নিতে হবে। এখান থেকে ভালো খেলে আসবে না সেটাই হবে দুঃখজনক। আমি মনে করি, সব সময় এখান থেকেই এসেছে। বিপিএল থেকে কিছু টি২০ খেলোয়াড় আসতে পারে, সেটা খুবই স্বাভাবিক। ভালো খেলোয়াড় ওয়ানডে ফরম্যাট বা ফার্স্ট ক্লাস ফরম্যাট থেকেই আসবে। তরুণ খেলোয়াড় যারা খেলতে চায়, ইন-আউটের মধ্যে আছে, তারা যদি একটুকুতেই ফেডআপ হয়ে যায়; অনেকে সংবাদমাধ্যমেও দেখেছি বলেছে যে সে ভাগ্যবান নয়। আমার মনে হয় এটা সম্পূর্ণ নেতিবাচক চিন্তা। একজন খেলোয়াড় হিসেবে আমি বলব এটা অবশ্যই নেতিবাচক চিন্তা। তোমার কাছ থেকে যেটা যাচ্ছে তা নিয়ে ভাবারই দরকার নাই। চেষ্টা কর, ভালো পারফরম কর বেস্ট লেভেলে। আমার কাছে মনে হয়, বেস্ট লেভেল পর্যন্ত যে কেউ খেলতে পারে। সে সুযোগ আছে। আমি মনে করি খেলোয়াড়দের খেলা উচিত। নির্দিষ্ট টার্গেট অনেকেই করে না। আমিও বলব না তেমন করতে। তবে সে যেন তার সেরা পারফরমটা করতে পারে, সেই প্রস্তুতিই যেন নিয়ে আসে।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান