,

‘অশ্লীলতা একটু বেশি হয়ে গেছে’:জেরিন (ভিডিও)

54462হেট স্টোরি থ্রি-তে তিনি একেবারে হট অবতারে। জেরিন খানের সাহস বিক্রি করেই বক্স অফিস উতরাতে চান প্রযোজক-পরিচালকরা। ৪ ডিসেম্বর মুক্তি পাবে বলিউডের কামুক ঘৃণা সিরিজের তৃতীয় সংস্করণ হেট স্টোরি থ্রি। তার আগে ছবির অভিনেতারা ব্যস্ত প্রচারে। এ ব্যাপারে প্রতিবেদন ছেপেছে ভারতের বিখ্যাত গণমাধ্যম জিনিউজ।

গত ১৬ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে বহুল সমালোচিত ‘হেট স্টোরি’-এর সিক্যুয়াল ‘হেট স্টোরি ৩’-এর ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পর বরাবরের মত নগ্নতার কাঠগড়ায় ছবির কলাকূশলীরা।
ট্রেলার রিলিজ প্রকাশের পর থেকেই অন্তর্জালসহ সব জায়গাতেই চলছে ‘হেট স্টোরি ৩’-এ নগ্নতা বিতর্ক। সমালোচকরা বলছেন, ‘হেট স্টোরি ৩’-এ যে নগ্নতার প্রদর্শন হয়েছে তার আগের দুটি বিতর্কিত সিক্যুয়ালকেও ছাড়িয়ে গেছে। সারমান জোশি, ডেইজি শাহ, করন গ্রোভার এবং জেরিন খানের মত তারকা এবার নগ্নতার অভিযোগে অভিযুক্ত। ট্রেলার লাঞ্চ করার পর থেকেই তাদের এ নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে।

পরিচালক বিশাল পান্ডে দাবি করেছেন, ঘনিষ্ঠ দৃশ্য ও থ্রিলারের বিষয়ে বলিউডের সব সিনেমাকে হারিয়ে দেবে হেট স্টোরি থ্রি। ছবির ট্রেলর ও গানে দেখা গিয়েছে ডেইসি শাহ, জেরিন খানরা সত্যি অনেকটা সাহসী চরিত্রে অভিনয় করছেন। সেই সাহসের পারদটা কতদূরে গিয়েছে তা ছবি মুক্তি না পেলে ঠিক বোঝা যাবে না। তবে ছবির নায়িকা জেরিন খান নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, সাহসটা বোধহয় একটু বেশি হয়ে গেছে। এখন দেখার জেরিনের সাহস সত্যি বেশি হয়েছে কি না। ছবিতে জেরিন খানের পাশাপাশি রয়েছেন শরমন জোশি, প্রিয়াঙ্কশু চ্যাটার্জি, ডেইসি শাহ।

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’