,

অ্যাম্বুলেন্সের ‘রোগী’ যখন ২০কেজি গাঁজা!

lalmonirhat-pic_110191লালমনিরহাট প্রতিনিধি : মুমূর্ষ রোগীদের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হলেও বিভিন্ন চক্র এটিকে নিরাপদ মাদকের বাহন হিসেবে ব্যবহার করছে। রোগী বহনের গাড়ি হওয়ায় খুব সহজেই আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। কিন্তু কথায় আছে- চোরের দশ, দিন গেরস্তর একদিন।

বৃহস্পতিবার মাদক ব্যবসায়ীরা ইউনাইটেড রংপুর হাসপাতাল নামের একটি অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-এও-১৯১) করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন রংপুর। কিন্তু লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজের চেক পোস্টে এসে ধরা পড়ে যায় চক্রটি। এসময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ২০কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

এরা হলেন- রংপুর কোতয়ালী থানার হাসনা বাজার নামক এলাকার শফিকুল ইসলাম (৩০), ছাদেকুল ইসলাম (২৫), মোজাফ্ফার রহমান (৩৮) ও শফিকুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশ দোয়ানী তিস্তা ব্যারাজ চেকপোস্টে অভিযান চালায়। এসময় রোগী বহনের গাড়ি থেকে ২০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অ্যাম্বু^ুলেন্সসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা