বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বোরখা পরেন তিনজন, তবুও নিষিদ্ধ!

651161ডেস্ক রিপোর্ট : সারাদেশে শুধুমাত্র তিনজন নারী বোরখা পরেন ইউরোপের দেশ লাটভিয়ায়। এবার তাতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, লাটভিয়ার সংস্কৃতি রক্ষা ও পোষাকের আড়ালে সন্ত্রাসীদের চোরাচালান ঠেকাতে নতুন এই আইন প্রয়োজনীয় হয়ে পড়েছে।

একই ধরনের ব্যবস্থা ২০১১ সালে ফ্রান্সে কার্যকরের পর এবার লাটভিয়ায় নেওয়া হলো। ঐতিহ্যগত নেকাব পরিহিত নারীর সংখ্যা কম হলেও দেশটির বিচারমন্ত্রী জিনটারস রাসন্যাকস এই আইন ২০১৭ সালে কার্যকর হবে বলে প্রত্যাশা করেছেন। দেশের সংস্কৃতির প্রতি অভিবাসীদের মূল্যবোধ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

নিউ ইয়র্ক টাইমসকে রাসন্যাকস বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র লাটভিয়ার সংস্কৃতি-ঐতিহাসিক মূল্যবোধ রক্ষা করছি না, আমরা ইউরোপের ঐতিহাসিক সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করছি।

ইউরোপে শরণার্থী সংকট মোকাবেলায় ২০ লাখ জনগণ অধ্যুষিত ছোট্ট দেশ লাটভিয়ায় আগামী দুই বছরে ৭৭৬ শরণার্থীকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে ইউরোপীয় ইউনিয়ন। লাটভিয়ায় এক হাজার মুসলিমের বসবাস বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জানান, দেশটির বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান