,

পাকিস্তানে ১২ সেনা কর্মকর্তা বহিষ্কার

4bhgdfc63e870bti7_620C350আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দুর্নীতির দায়ে আজ একজন লেফটেন্যান্ট জেনারেলসহ ১২ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। দেশটিতে নজিরবিহীনভাবে বরখাস্তকৃত সেনা কর্মকর্তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল, একজন মেজর জেনারেল, পাঁচজন বিগ্রেডিয়ার এবং তিন জন কর্নেল রয়েছেন বলে জানা গেছে। খবর-রেতে।

বহিষ্কৃত লে. জেনারেল ওবায়দুল্লাহ পাক সেনাবাহিনীর জেনারেল হেডকোয়াটার্সে আর্মস অ্যান্ড উইপন্স বিভাগের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন। বহিস্কৃতদের মধ্যে আটজনই বেলুচিস্তানের ফ্রন্টিয়ার কোর বা এফসি নামে পরিচিত আধা সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের সময়ে দুর্নীতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। জুনিয়র দুই কর্মকর্তা এফসি’তে তাদের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পাক সেনাবাহিনীর এক গোয়েন্দা কর্মকর্তা একথা জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, পাক সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল জুবাইয়র মাহমুদ হায়াতের তদন্তের ভিত্তিতে তাদের চাকরিচ্যুত করা হয়। সেনাপ্রধানের নির্দেশে এ তদন্ত হয়েছে। চাকরিচ্যুত কর্মকর্তাদের পেনশন ছাড়া আর সব সুযোগ সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ফিরিয়ে দেয়ার নির্দেশও তাদেরকে দেয়া হয়েছে।

পাক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হলেও এখনো এ বিষয়টি সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। এর আগে জেনারেল রাহিল বলেছিলেন, পাকিস্তানের সংহতি, অখণ্ডতা এবং অগ্রগতির জন্য বৃহত্তর জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেছিলেন, দুর্নীতিকে নির্মূল করা না গেলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে না।

পানামা পেপার্সে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে-মেয়েদের নাম প্রকাশের ঘটনা নিয়ে যখন দেশটিতে তোলপাড় চলছে তখন বৃহত্তর জবাবদিহিতার আহ্বান জানিয়ে এ বক্তব্য দেন জেনারেল রাহিল। আর তার এ বক্তব্য প্রকাশিত হওয়ার দু’দিনের মধ্যেই সেনাবাহিনীর এক ডজন কর্মকর্তাকে বহিষ্কার করা হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে