,

‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’র উন্নতি হয়নি’

10798_uk_110193নিউজ ডেস্ক : ২০১৫ সালে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে কোনো উন্নতি হয়নি বলে মনে করে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ২১ এপ্রিল,২০১৫ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল অর্থাৎ শাসক আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দল বিএনপির মধ্যকার উত্তেজনা এখনো মীমাংসা হয়নি।

এতে আরো বলা হয়, ২০১৫ সালের প্রথম চার মাসে দুই দলের মুখোমুখি অবস্থান সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবনযাপনের ওপর প্রভাব ফেলে। এসবের মধ্যে রয়েছে সিনিয়র বিএনপি নেতাদের গ্রেপ্তার, বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকে অবরোধ ও বারবার হরতাল।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। ৩০টি দেশের মধ্যে মিসর, ইরাক, ইরান, কঙ্গো, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, ইসরাইল, সুদান, চীন ও মিয়ানমারও রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা