,

ম্যাচ জিতে নয়, পয়েন্ট জিতেই সিরিজ!

18330-bd-cricket-teamস্পোর্টস ডেস্ক : আসছে গ্রীষ্মে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলাদা করে বিজয়ী নির্ধারণ না করে তিন ফরম্যাটেই জয়-পরাজয়ের ভিত্তিতে পয়েন্টের হিসাবে বিজয়ী নির্ধারণ করার ব্যাপারে একটা প্রস্তাব আছে ইংলিশ ক্রিকেট বোর্ডের। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সিরিজে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে অভিমত বিশ্লেষকদের। পাকিস্তান ও শ্রীলঙ্কা যদিও এ ব্যাপারে এখনো নিজেদের সম্মতির কথা জানায়নি, তবে এটি নিয়ে নিজেদের বোর্ডে আলাপ–আলোচনার কথা জানিয়ে রেখেছে তারা।

পদ্ধতিটি এবার আন্তর্জাতিক ক্রিকেটেও প্রয়োগের কথা ভাবছে আইসিসি। এ নিয়ে দুবাইয়ে অনুষ্ঠেয় পরবর্তী আইসিসির সভায় আলাপ-আলোচনা হবে বলে জানা গেছে। ক্রিকেটে দ্বিপক্ষীয় সিরিজকে আরও আকর্ষণীয় করে তোলা ও দলগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও বাড়ানোর জন্যই আইসিসি এই পয়েন্টভিত্তিক এই পদ্ধতি চালু করার কথা ভাবছে।

প্রস্তাবটি নতুন, তবে চিন্তাটা পুরোনো। মেয়েদের অ্যাশেজে গত দুবার এ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ২০১৩ সালে টেস্ট ম্যাচে ৬ পয়েন্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে ২ পয়েন্ট করে দেওয়া হয়েছিল বিজয়ীদের। আর ২০১৫ সালে টেস্ট ম্যাচের পয়েন্ট কমিয়ে ৪ পয়েন্ট দেওয়া হয়েছিল। পয়েন্টের হিসাবে মেয়েদের সর্বশেষ অ্যাশেজে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া।

এ পদ্ধতির একটি সুবিধা হচ্ছে, কোনো ম্যাচই আর গুরুত্বহীন থাকবে না। ধরা যাক, শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে গেল। কিন্তু ওয়ানডে সিরিজে ৪-০-তে পিছিয়ে পড়ল। তখন মনে হতেই পারে পঞ্চম ওয়ানডের আর কী গুরুত্ব থাকল? কিন্তু পয়েন্ট পদ্ধতি চালু হলেই তখন দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। আর এত দিনের পদ্ধতিতে যে ম্যাচটি ছিল ‘ডেড রাবার’, সেই ম্যাচটিই হয়ে যাবে তখন সিরিজ নির্ধারণী!

ইংলিশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, যেকোনো দ্বিপক্ষীয় সিরিজই এই পদ্ধতির প্রয়োগে আকর্ষণীয় হয়ে উঠবে। এতে করে কোনো খেলাই আর নির্দিষ্ট করে “কেবলই একটি টেস্ট’ কিংবা “কেবলই একটি ওয়ানডে” হয়ে উঠবে না।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘আসন্ন ইংলিশ মৌসুমে যদি এই পদ্ধতি প্রয়োগ করা হয়, তাহলে এর দিকে বাড়তি একটা নজরই থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়ার। এর সফলতা ও ব্যর্থতা বিচারে হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে আগামী জুলাই-আগস্টে অনুষ্ঠেয় সিরিজ এই পদ্ধতিতে আয়োজনের চিন্তাভাবনা করব আমরা।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাবনা ব্যর্থ হয়ে যাওয়ার পর বৃহৎ পরিসরে একটি ‘চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের ভাবনা থেকেই আইসিসি ব্যাপারটা নিয়ে ভাবছে। আসছে বৈঠকে প্রতিটি দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য ক্যালেন্ডারে আলাদা সময় বের করা হবে বলেও জানা গেছে। সূত্র : ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে