,

এবার ও মুস্তাফিজ-ঝলক

adbae048f5cb09a9ef186e073c563568-mustafizurমুস্তাফিজুর রহমান বল করছেন আর স্টাম্প ভেঙে ছত্রখান—এবারের আইপিএলে দৃশ্যটা যেন নিয়মিতই হয়ে দাঁড়িয়েছে। আগের দুই ম্যাচে আন্দ্রে রাসেল ও হার্দিক পান্ডিয়ার পর কাল স্টাম্প ভাঙলেন গুজরাট লায়নসের রবীন্দ্র জাদেজার। শেষ পর্যন্ত ৪ ওভারে দিয়েছেন ১৯ রান, উইকেট ওই একটিই । মুস্তাফিজের দল হায়দরাবাদ সানরাইজার্সও গুজরাটকে আটকে রেখেছে ১৩৫ রানে।
ইনিংসের শেষ দিকে এসে উইকেট নেওয়াটাও অভ্যাস বানিয়ে ফেলেছেন মুস্তাফিজ। ৫টি উইকেট পেয়েছেন, এর ৪টিই এসেছে শেষ দিকের ওভারে। অধিনায়ক ওয়ার্নার আগের ম্যাচগুলোর মতো কালও মুস্তাফিজকে শেষ ৬ ওভারের জন্য রেখে দিয়েছিলেন। সে আস্থার প্রতিদান আরও একবার দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
মুস্তাফিজ উইকেট পেতে পারতেন প্রথম ওভারেই। ব্রেন্ডন ম্যাককালামকে বার দুয়েক বোকা বানিয়েও একটুর জন্য আউট করতে পারেননি। ওই ওভারে দিয়েছেন ২ রান। দ্বিতীয় ওভারেই একমাত্র বাউন্ডারিটা দিয়েছেন। ওই ওভারে দিয়েছেন ৯ রান। শেষ দুই ওভারে যথারীতি ব্যাটসম্যানদের কাছে দুর্বোধ্য এক ধাঁধা। যেটি পড়তে না পেরে জাদেজা বোল্ড হলেন কাটারে। নিজের শেষ ওভারে আকাশদীপ নাথের উইকেটও পেতে পারতেন। কিন্তু বলটা আকাশে তুলে দিয়েও বেঁচে গেছেন আকাশদীপ। মুস্তাফিজকে সন্তুষ্ট থাকতে হয়েছে ১ উইকেট নিয়েই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা