মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রার্থীদের নাওয়া-খাওয়া বন্ধ ॥ ভোটের আগেই চলছে হিসাব-নিকাশ

13077004_1010186065734282_8070308769629529517_nআকতার হোসেন ভুইয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি (এরশাদ)ও স্বতন্ত্রসহ ৫৯ চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৫৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৫ জন প্রার্থী ইউপি নির্বাচনের জয়ের মালার লোভে ঘুম,নাওয়া-খাওয়া প্রায় বন্ধ। নিবার্চনী আলোচনায় সরগরম হয়ে উঠেছে মাঠ ঘাট প্রান্তর। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে অধিকাংশ ইউনিয়নেই নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমেছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি এবং জাপার মনোনিত প্রার্থী ছাড়াও আওয়ামীলীগের ৮টিতে ও বিএনপির একটিতে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী শনিবার নাসিরনগরবাসীর ভোট উৎসব । তাই শেষ মুর্হুতে চলছে প্রার্থীদের নিয়ে নানা হিসাব-নিকাশ। ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-
চাতলপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শেখ আবদুল আহাদ(নৌকা),আওয়ামীলীগ বিদ্রোহী মীর হোসেন(ঘোড়া), আওয়ামীলীগ বিদ্রোহী এমরানুল ইসলাম(চশমা),সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী(ধানের শীষ),শোয়াইব মিয়া(লাঙল),রফিকুল ইসলাম(আনারস),তোফায়েল আহমেদ(মটর সাইকেল),হাবিবুর রহমান(টেলিফোন)। ভলাকুট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল(নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী মোঃ সিরাজুল ইসলাম(চশমা),সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী ছোয়াব খান(ঘোড়া),মোঃ আরাফাতআলী(আনারস)। গোয়ালনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ডাঃ কিরণ মিয়া(নৌকা),সাবেক চেয়ারম্যান হাজ্বী মোঃ তারিক মিয়া(ধানের শীষ),এডভোকেট জাহাঙ্গীর আলম(আনারস),আহাজারুল হক চৌধুরী(ঘোড়া),মোঃ সামসু মিয়া (লাঙল)। নাসিরনগর সদর ইউনিয়নে মোঃ আবুল হাসেম(নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী শেখ মোঃ আবদুল আহাদ(আনারস),কামরুল আলম ভুইয়া (নৌকা),মোজাম্মেল হক চৌধুরী(মোটরসাইকেল),মোঃ নজরুল ইসলাম(ঘোড়া)।কুন্ডা ইউনিয়নে মোঃ ওয়াছ আলী(নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী এডভোকেট মোঃ মজিবুর রহমান(মোটরসাইকেল),বর্তমান ইউপি চেয়ারম্যান ওমরাও খান(ধানের শীষ),মোঃ আবু জাহের(আনারস) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামান আহমেদ(মোমবাতি)। বুড়িশ্বর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার(নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী মোজাম্মেল হক (আনারস),মোঃ বিল্লাল চৌধুরী(ধানের শীষ),রফিকুল ইসলাম(লাঙল)।ফান্দাউকইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজ্বী ফারুকুজ্জামান ফারুক(নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী জানে আলম(আনারস),সাবেক চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন(ধানের শীষ)।গুনিয়াউক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ারু(নৌকা),সাবেক চেয়ারম্যান আবুল হোসেন(ধানের শীষ),একেএম আল-কামাল আলী(আনারস)। চাপরতলা ইউনিয়নে মোঃ আবদুল হামিদ(নৌকা),বর্তমান চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া(ধানের শীষ),জমির আলী(লাঙল),এবিএম মাহমুদুর হাসান ভুইয়া(আনারস)। গোর্কণ ইউনিয়নে মোঃ হাছান খাঁ(নৌকা),বর্তমান চেয়ারম্যান এম এ হান্নান(ধানের শীষ),সৈয়দ মিজানুর রহমান(লাঙল),আলহাজ্ব মোঃ রহমত আলী(মোটরসাইকেল),মহিদুজ্জামান টিটু(চশমা),আক্তার হোসেন(আনারস)।হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমান আখিঁ(নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী মোঃ রাশেদ চৌধুরী(আনারস),বর্তমান চেয়ারম্যান হাজ্বী মোঃ জামাল মিয়া(ধানের শীষ) ।ধরমন্ডল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী(নৌকা),বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল হাই(ধানের শীষ),মোহাম্মদ আলী(চশমা) ও পূর্বভাগ ইউনিয়নে মোঃ জানু মিয়া(নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী রেজাউল হক আমজাদ(আনারস), আওয়ামীলীগ বিদ্রোহী ফুল মিয়া(ঘোড়া),বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হোসেন হাজারী(ধানের শীষ),হাবিবুর রহমান(লাঙল)।
নাসিরনগর উপজেলায় ১২৪টি কেন্দ্রে ও ৬শ’ ৩০টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নতুন ভোটার তালিকা অনুযায়ী ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৭৭৭ জন।এরমধ্যে পুরুষ ১লাখ ৫ হাজার ৪৪৪ জন ও মহিলা ১ লাখ ৩৩৩ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন সমন্বয়কারী চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান,অবাধ, সুষ্ঠু,শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ঝুঁিকপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ।

এ জাতীয় আরও খবর

ছুটির প্রথম দিনে কমলাপুরে নির্ধারিত সময় ছেড়েছে ট্রেন

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা, বিশ্বকাপ স্বপ্নে শঙ্কা

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক পরিবারের নিহত ৩

ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল

ইরান যুদ্ধে ইসরায়েলের ৩৫৩০ জন আহত

ছুটির দিনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

অপরিচিতদের সন্দেহজনক আনাগোনায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

যেভাবে অল্পের জন্য বেঁচে যান মোজতবা খামেনি

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১২০০ কোটি ডলার

প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন