,

সরাইলে পাঁকা সেতুর অভাবে যোগাযোগ বিছিন্ন ১০ গ্রামবাসীর

13064746_217745655270032_5299569108382602342_oনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর  ইউনিয়নের সেতুর অভাবে যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ১০ গ্রামবাসী। ইউনিয়নের সংযোগ সড়কে রয়েছে পারাপারের জন্য একটি সাঁকো। সাঁকোটির পরিবর্তে একটি পাঁকা সেতু নির্মাণ করা দশটি গ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় জনপ্রতিনিধিরা সাঁকোটির স্থানে পাকা সেতু করার জন্য বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও আজও তার কোনো প্রতিফলন ঘটেনি। যাতায়াতের এ ভোগান্তির ফলে সংশ্লিষ্ট গ্রামবাসীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার সরেজমিনে ওই এলাকায় দেখা গেছে, পানিশ্বর  ইউনিয়নের ওই সংযোগ সাঁকো দিয়ে আশপাশের ১০টি গ্রামের লোকজন যাতায়াত করে থাকে। ওইসব গ্রামের উৎপাদিত সবজি বেগুন, হলুদ, কলা, আদা, কচু, কড়লা, আম কাঁঠালসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা যাতায়াতে চরম বিপাকে পড়েন।  এ দুর্ভোগ কমাতে স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে প্রতিবছর বাঁশ ও কাঠ দিয়ে ওই সাঁকোটি নির্মাণ করে থাকেন। ভারি যানবাহন চলাচল করতে না পারায় জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে মালামাল পারাপার করে থাকেন। ওই সাঁকো দিয়ে চলাচলকারী গ্রামগুলো হলো, উত্তর পানিশ্বর, শাখাইতি, নাইলা, দেওবাড়িয়া, তারাখলা, চুন্টা, আজবপুর, রুসুলপুর, নতুন হাটি ও রুসুম পুর।
পানিশ্বর ইউনিয়নের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নুরু হক (নুরু মিয়া) বলেন, পানিশ্বর  ইউনিয়নের সংযোগের সাঁকোটি পাঁকা করার দাবি রয়েছে আমাদের দীর্ঘ দিনের। সাঁকোটি পাকা হলে পানিশ্বর ও চুন্টা দুটি ইউনিয়নের ১০ গ্রামের কৃষিজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন সহায়তাসহ যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে।
স্থানীয় আ’লীগ নেতা মোঃ আওয়াল মিয়া বলেন, ওই সাঁকোটি দুটি ইউনিয়নের সীমানার মধ্যে পড়ায় এটি অবহেলার মধ্যে পড়ে গেছে। যার ফলে এর উন্নয়ন হচ্ছে না। এসময় তিনি আরও জানান, পাঁকা সেতু না থাকার ফলে প্রতি বর্ষায় সাঁকোর দুইপাশের মাটি ধসে পড়ে কাঁচা রাস্তাটিও বিলীন হতে বসেছে। সাঁকোটি নিয়ে সরাইল উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক বলেন, আমাদের সাঁকোটি পাঁকা করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা