,

২৫০ নারীকে হত্যা করেছে আইএস ‘যৌনদাসী’ না হওয়ায়

 

আন্তর্জাতিক ডেস্ক : যৌনদাসী হতে অস্বীকৃতি জানানোয় গত প্রায় পৌনে দু’বছরে ২৫০ নারীকে হত্যা করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএস। ‘যৌন জিহাদে আপত্তি’ করার অপরাধে ইরাকের উত্তরাঞ্চলের মসুলে এ বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে তারা।বৃহস্পতিবার ইরাকের প্রভাবশালী কুর্দিশ ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র সাঈদ মামুজিনির বরাত দিয়ে এখবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

is-nari

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের জুনে ইরাকের দ্বিতীয় বৃহত্তম ও কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মসুল দখলের সময় আইএস জঙ্গিরা শহরের নারীদের বাছাই করে যৌনদাসী হিসেবে স্পল্প সময়ের জন্য বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাতে রাজি না হওয়ায় হত্যা করা হয় সেই নারীদের। তার দাবি, মসুল দখলের পর থেকে এখন পর্যন্ত আইএস জঙ্গিদের যৌনদাসীর প্রস্তাবে রাজী না হয়ে প্রাণ দিয়েছেন ২৫০ জন নারী।

 

 

এ বিষয়ে আরেক রাজনৈতিক দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের (পিইউক) নেতা গায়েস সুরর্চি সংবাদমাধ্যমকে বলেন, আইসের এই হত্যাকাণ্ডে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। কেবল যৌনসঙ্গী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ হত্যাকাণ্ড হয়েছে।প্রতিবেদন মতে, যৌনদাসী হতে রাজি না হওয়ায় গত বছরের আগস্টে ১৯ জন নারীকে জবাই করে আইএস জঙ্গিরা। এছাড়া এই সময়ে তারা প্রায় ৫০০ নারীকে অপহরণ এবং ধর্ষণ করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা