,

৬৫০ নারীর সঙ্গে বিছানায় গেছে টিনো বেস্ট

 

 

স্পোর্টস ডেস্ক : সাবেক ক্যারিবীয় পেসার টিনো বেস্ট বিতর্কিত জীবন-যাপনের জন্য সমসময়ই আলোচনায় ছিলেন। মাঠের মধ্যে, কী মাঠের বাইরে- নানা বিতর্কিত কর্মকাণ্ডে তিনি সংবাদের শিরোনাম হতেন। ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট সিরিজে তাকে স্লেজিং করতেও পিছপা হননি এই ক্যারিবীয় পেসার। এবার জানা গেল তার জীবনের আরেকটা চাঞ্চল্যকর তথ্য। তিনি নাকি ৬৫০ জনের বেশি নারীকে বিছানায় সঙ্গ দিয়েছেন। আর এ কথা বেস্ট নিজেই বেশ গর্ব করে তার আত্মজীবনীতে জানিয়েছেন।

best-4

 

আগামী ২৮ এপ্রিল বেস্টের আত্মজীবনী ‘মাইন্ড দ্য উইন্ডোজ’ প্রকাশিত হবে। যে বইয়ের কিছু অংশ প্রকাশিত হয়েছে একটি ব্রিটিশ সংবাদপত্রে। সেখানে বেস্টের স্বীকারোক্তি নিয়ে শোরগোল পড়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৭টি আন্তর্জাতিক উইকেট নেওয়া পেসার ফাঁস করেছেন তার বিতর্কিত জীবনযাত্রার কথা। কীভাবে তিনি একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেটাও জানিয়েছেন বেস্ট।

 

 

আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘আমি নারী সঙ্গ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আমি নিজেকে কৃষ্ণাঙ্গ ব্র্যাড পিট মনে করি। ক্রিকেটার হিসাবে যেখানেই যেতাম, আমি নারীদের সঙ্গে আলাপ করতাম, তাদের সঙ্গে ডেট করতাম এবং সেই নারীদের শয্যাসঙ্গিনী করে ফেলতাম।’নিজের প্রথম প্রেমিকার সঙ্গে দূরত্ব তৈরি হওয়া যে তার একের পর এক শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার অন্যতম কারণ, সেটাও স্বীকার করেছেন বেস্ট। আত্মজীবনীর এক জায়গায় তিনি লিখেছেন, ‘আমার এবং প্রথম প্রেমিকা মেলিসার সন্তান তামানি; কিন্তু আমাদের সম্পর্কটা টেকেনি। বন্ধুরা আমাকে বলেছিল, বার্বেডোজের হয়ে আমি উইকেট নিলেই ও ফিরে আসবে। মাঠে বল হাতে আমি ঠিক সেটাই করেছিলাম; কিন্তু ও ফিরে আসেনি। তারপর আমি প্লে-বয় হয়ে গেলাম।’

 

 

বেস্ট জানিয়েছেন, ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এগারো সপ্তাহ অস্ট্রেলিয়া সফরে কাটিয়েছিলেন তিনি। সেই এগারো সপ্তাহে চল্লিশেরও বেশি নারীর সঙ্গে সহবাস করেছিলেন। বেস্ট লিখেছেন, ‘সেই সফরে একটাও টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাইনি। কোচ বেনেট কিং আমাকে নিয়ে হয়তো ভাল কিছুর আশাই করতেন না।’ এরপরই তিনি মজা করে লিখেছেন, ‘তবে রাত্রে আমি জোরে বোলিং করতাম। পার্টি করতে যেতাম, তারপর কোনও না কোনও নারীকে নিয়ে হোটেলের ঘরে ফিরতাম।’

 

 

এক রাতে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ঘটানোর কথাও ফাঁস করতে ছাড়েননি তিনি। বেস্ট লিখেছেন, ‘মাঝে-মধ্যে চারজনকে হোটেলের ঘরে নিয়ে যেতাম। আমাকে সাহায্য করার জন্য কোনও একজন সতীর্থকে ডাকতে হতো। অনেকবার একসঙ্গে তিনজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি।’ক্রিস গেইলের বর্ণময় চরিত্রের কথাও নিজের বইয়ে উল্লেখ করেছেন বেস্ট। তবে নিশি অভিযানে ডোয়াইন ব্র্যাভোর সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে